News71.com
 Bangladesh
 11 Apr 19, 06:09 AM
 136           
 0
 11 Apr 19, 06:09 AM

পয়লা বৈশাখে আনন্দের পরিবর্তে প্রতিবাদ করবে বিএনপি

পয়লা বৈশাখে আনন্দের পরিবর্তে প্রতিবাদ করবে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষের প্রথমদিনে আনন্দ উদযাপনের পরিবর্তে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। পয়লা বৈশাখ ১৪ এপ্রিল কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলা নববর্ষের প্রথম দিন দুপুর থেকে বিক্ষোভ করবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ১০ এপ্রিল জাসাসের সহ-সভাপতি দফতরের দায়িত্বে জাহাঙ্গীর আলম রিপন জানান, গতকাল মঙ্গলবার ৯ এপ্রিল জাসাসের প্রস্তুতি সভায় পহেলা বৈশাখে প্রতিবাদ ও সাংস্কৃতিক আয়োজন করার সিদ্ধান্ত হয়। ওইদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

গটকাল মঙ্গলবার ৯ এপ্রিল জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসাসের সহসভাপতি গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, সিনিয়র সহসভাপতি অভিনেতা বাবুল আহমেদ, সহসভাপতি গীতিকার-সুরকার ইথুন বাবু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন