
নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকের প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ দুইজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারকৃত অন্যজন হলেন গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার। গতকাল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদক জানায়, টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ফৌজদারি মামলায় মোট আসামি আটজন। এদের মধ্যে দুইজন গ্রেফতার হলো। অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মশিহুর রহমান সরকার সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক মো: ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন।