
নিউজ ডেস্কঃ ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের পশুর নদীতে সারবোঝাই এমডি হারদ্দা নামে একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই এমডি হারদ্দা কার্গোটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে নেমেছেন বলে জানান এই বন কর্মকর্তা।