News71.com
 Bangladesh
 08 Apr 19, 01:50 PM
 106           
 0
 08 Apr 19, 01:50 PM

ভবন নেই, খোলা মাঠেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান॥

ভবন নেই, খোলা মাঠেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান॥

নিউজ ডেস্কঃ শ্রেণীর কক্ষের অভাবে খোলা মাঠে চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। রোদ বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে চলা শিক্ষা কার্যক্রমে ক্ষুব্ধ অভিভাবকগণ। নতুন ভবন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। চিত্রটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১৯ নং ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় দুইশ। শিক্ষক কর্মচারী রয়েছেন ৬ জন। বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। দীর্ঘ দিনের ভবন সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবু হানিফ বলেন, ভবন সংকট সমস্যা দীর্ঘ দিনের। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জুয়েল ইসলাম বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত আসবাবপত্র নেই। বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মাণের জন্য স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান, শিক্ষা অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভবন নির্মাণের প্রতিশ্রুতি পেয়েছেন। আজ পর্যন্ত পাকা ভবন নির্মাণ এবং শ্রেণি কক্ষ স্বল্পতা নিরসনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রেণী কক্ষের অভাবে বিদ্যালয়ের সমানের গাছের নিচে বসে অথবা মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। বাড়ছে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়টির ভবন নির্মাণসহ সমস্যা সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন