
নিউজ ডেস্ক: পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে চিকিৎসা জন্য সিঙ্গাপুর নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার (৮ এপ্রিল) বিকেলে ঢামেক হাসপাতালে নুসরাতকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর সহকারী সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতকে চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাথে যোগাযোগ করা হচ্ছে।