News71.com
 Bangladesh
 08 Apr 19, 04:57 AM
 108           
 0
 08 Apr 19, 04:57 AM

শিক্ষক কতৃক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পস॥  

শিক্ষক কতৃক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পস॥   

নিউজ ডেস্কঃ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করাসহ ৫ দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাযেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আক্কাস আলীকে চাকরিচ্যুত ও বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করাসহ পাঁচদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিশ্বাবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখেন। এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- ভূক্তভোগী ছাত্রীদের যাতে আর কোনো হয়রানি না করা হয় তার নিশ্চয়তা দেয়া, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কার্যদিবস ব্যতীত অফিস ছাড়া অন্য কোথাও ছাত্রীদের ডাকতে পারবেন না, কোনো শিক্ষার্থীকে শিক্ষক প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ করার হুমকি দিতে পারবেন না। এরকম কোনো অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে হবে। ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। গতকাল শনিবার অভিযুক্ত শিক্ষক কর্তৃক দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অডিও রেকর্ড ভাইরাল হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়। পাশাপাশি ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় চাপা ক্ষোভ ও উত্তেজনার। এর আগে গত ২৪ জানুয়ারী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে তাকে সতর্ক করে দেয়া হয় এবং ক্যাম্পাস ছুটির দিনে কোনো শিক্ষার্থীকে থিসিস জমা দেয়া-নেয়া বা কোনো কারণে অফিস বা বাসভবনে ডাকা যাবে না বলে সিদ্বান্ত নেয় কতৃপক্ষ।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েক আইন বিভাগের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া জানান, আমাদের কাছে অভিযোগ এসেছে এবং অতি দ্রুত আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিক্ষকের অধীনে থিসিস করতে থাকা ওই বিভাগের দুই ছাত্রী গত মাসে ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন