News71.com
 Bangladesh
 08 Apr 19, 04:54 AM
 83           
 0
 08 Apr 19, 04:54 AM

রাজধানীতে কাকভোরে সড়ক দূর্ঘটনা॥ট্রাকের ধাক্কায় নিহত ভ্যানচালক

রাজধানীতে কাকভোরে সড়ক দূর্ঘটনা॥ট্রাকের ধাক্কায় নিহত ভ্যানচালক

নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত ফাতু মিয়া কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার মৃত মইম আলীর ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মোহাম্মদপুর ৬ নম্বর রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ভ্যানে করে মোহাম্মদপুর এলাকায় কলা বিক্রি করতেন।

ভোরে কারওয়ান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে মোহাম্মদপুর এলাকায় যাওয়ার সময় বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোহাম্মপুর থানা পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন