News71.com
 Bangladesh
 07 Apr 19, 12:56 PM
 106           
 0
 07 Apr 19, 12:56 PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সঙ্গে লড়ব॥ মাহমুদুর রহমান মান্না  

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সঙ্গে লড়ব॥ মাহমুদুর রহমান মান্না   

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার প্রথম দফা খালেদা জিয়া মুক্তি মনে করিয়ে দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়ার মুক্তি দাবিতে এক সঙ্গে লড়বো। ড. কামাল হোসেন, আসম আবদুর রব, মোস্তফা মোহসিন মন্টুসহ আমরা সবাই এক আছি। ভুল বোঝার কোনো কারণ নেই। আমাদের সাত দফার প্রথম দাবি হলো বেগম জিয়ার মুক্তি। আজ রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির রাজপথের কর্মসূচি দিলে ঐক্যফ্রন্ট পাশে থাকবে জানিয়ে মান্না আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি দিলে তারা বাইরে থাকতে পারবেন না। তাই সহজে বেগম জিয়াকে মুক্তি দিবে না। এজন্য রাজপথের কর্মসূচি দিতে হবে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট পাশে থাকবে।

গণঅনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন