News71.com
 Bangladesh
 07 Apr 19, 12:53 PM
 94           
 0
 07 Apr 19, 12:53 PM

বাংলাদেশের সরকারি হাসপাতালে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নেই॥

বাংলাদেশের সরকারি হাসপাতালে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নেই॥

নিউজ ডেস্ক: সুপেয় পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্নতার মান বাংলাদেশে আশানুরূপ নয়। এমন তথ্যই উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ কর্মসূচির (জেএমপি) এক প্রতিবেদনে। জেএমপি প্রতিবেদনের মূল বিষয় ছিলো 'পানি স্যানিটেশন ও পরিচ্ছনতায় অবস্থান'।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে হাসপাতালগুলোতে সুপেয় পানি ব্যবস্থাপনা ভালো নয়। ১২ শতাংশ সরকারি হাসপাতাল ও সেবাকেন্দ্রে সুপেয় পানির সরবরাহ নেই। অন্যদিকে আশার খবর, বেসরকারি হাসপাতালগুলোতে সুপেয় পানির ব্যবস্থাপনা ভালো।প্রতিবেদনে বলা হয়, সুপেয় পানিতে পিছিয়ে থাকলেও বাংলাদেশের হাসপাতালগুলোতে স্যানিটেশন ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কিছুটা এগিয়ে। বিশ্বে ২১ শতাংশ হাসপাতালে পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নেই। বাংলাদেশে এই হার ৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৯৯ শতাংশ কমিউনিটি ক্লিনিকে শৌচাগার আছে। তবে এসবের মধ্যে ২৮ শতাংশই ব্যবহার অনুপোযোগী। অনেক ক্ষেত্রে দেখা যায় হাসপাতালে চিকিৎসকদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার ব্যবস্থা থাকলেও রোগীদেরগুলো নোংরা ও অপরিচ্ছন্ন।এ বিষয়ে জনস্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘সরকার দেশের চিকিৎসাসেবা এগিয়ে নিতে হাসপাতাল, ক্লিনিক নির্মান করছে। অত্যাধুনিক যন্ত্রপাতিও কেনা হচ্ছে। এখন এসবের তদারকি এবং সঠিকভাবে মূল্যয়ন প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন