News71.com
 Bangladesh
 07 Apr 19, 12:24 PM
 96           
 0
 07 Apr 19, 12:24 PM

কারেন অকারণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী  

কারেন অকারণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী   

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে সতর্কতা জারি করেছে, তেমন কিছুই এখানে ঘটেনি। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই। আজ রবিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামী ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবে। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত। তারা ভালোর পথে আসতে আবেদন করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন