News71.com
 Bangladesh
 05 Apr 19, 05:08 PM
 164           
 0
 05 Apr 19, 05:08 PM

খালেদার মুক্তি’র দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা॥

খালেদার মুক্তি’র দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা॥

নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সু-চিকিৎসার দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেস্টনিতে সমাবেশ করেছে মহানগর যুবদল। পরে তারা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে পৌঁছেলে পুলিশের বাধার মুখে পড়ে। এদিকে, যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেস্টনি গড়ে তোলে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন