
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বুধবার (৩ এপ্রিল) পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ৫ বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।