News71.com
 Bangladesh
 04 Apr 19, 08:37 AM
 126           
 0
 04 Apr 19, 08:37 AM

দেশের পরিস্থিতি তুলে ধরতে আজ কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি॥

দেশের পরিস্থিতি তুলে ধরতে আজ কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার বিষয় জানাতে এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।দলটির কূটনৈতিক উইংয়ের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মামলার সবশেষ অবস্থা, নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানির বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন