
নিউজ ডেস্ক: ১৫ অক্টোবর ১৯৮০ সালে জামালপুর জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মহিবুর রৌফ শৈবাল এর জন্ম। বাবা এম. এ. রৌফ চৌধুরী পেশায় ব্যবসায়ী ও মাতা সেলিনা চৌধুরী গৃহিণী ছিলেন। পরিবারের দ্বিতীয় সন্তান হিসাবে ১৯৯৫ সালে জামালপুর জিলা স্কুল থেকে মানবিক বিভাগ থেকে প্রথম শ্রেণীতে এস.এস.সি, ১৯৯৭ সালে জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশবিদ্যালয় কলেজ থেকে মানবিক বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ভর্তি হন। এখান থেকে প্রথম শ্রেণীতে অর্নাস ও মাষ্টার্স সম্পন্ন করেন। পেশা জীবনে প্রিন্ট ও টেলিভিশন মিডিয়াতে সুনামের সাথে কর্মজীবন শুরু করেন। কৈশোর জীবনে উপস্থিত অভিনয়, ছবি আঁকা, লোক সঙ্গীত বিষয়ে জাতীয় শিুশু পুরস্কার প্রতিযোগিতায় ১৯৯৩, ৯৪, ৯৫ সালে পরপর তিনবার প্রথম ও শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত হন। কাব, বয় ও রোভার স্কাউট সহ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে ১৯৯৪ সালে অর্জন করেন কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড।
১৯৯৩ সালে ময়মনসিংহ স্মারণী পরিষদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়ে জয়নুল আর্ট গ্যালারী ময়মনসিংহে ছবি আঁকা শেখার প্রশিক্ষণের সুযোগ পান এবং একই বছর জামালপুর থিয়েটারে সদস্যপদ লাভ করে নাট্যচর্চায় মনোনিবেশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরের ফেলোশিপে শিক্ষা ও গবেষণা এবং উন্নয়নমূলক থিম সং ‘স্বাধীনতা তুমি’ নির্মাণ করেন, পাশা পাশি ফেলোশিপের মাধ্যমে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ইনস্টিটিউশনাল ফ্লিম নির্মাণ করেন। থিয়েটার জগতে থিয়েটার চর্চা ও আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠা করেন থিয়েটার ‘মুক্তমঞ্চ’।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আর্দশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী, মুজিব সেনা, বাংলার মুখ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। সাথে সাথে আর্তমানবতার সেবা ও ব্রতী নিয়ে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের সাথে জড়িত থেকে বর্তমানে রেড ক্রিসেন্ট জাবি ইউনিটের ইনচার্জ এর দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করেছেন এস এম সুলতান গবেষেণা কেন্দ্র-জাবি, যেখানে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার উল্লেখযোগ্য মঞ্চনাটক নির্দেশনার ভিতর – মানুষের পালা, শিকারী, সধবার একাদশী, দস্যু কেনারাম, ওয়েটিং ফর গডো, ম্যাকবেথ, জিউস ও ফো, শ্রাবণ ট্রাজেডি অন্যতম। ২০১৭ সালে মুক্তিসংগ্রাম নাট্যেৎসব এর প্রথম পরিকল্পনা ও প্রধান সমন্বয়কারী হিসাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সহযোগিতায় উৎসব কার্যক্রম শুরু করেন। মঞ্চনাট্য নির্দেশনার জন্য গুনী এই ব্যক্তিকে মুক্তিসংগ্রাম সংস্কৃতিক উৎসব ২০১৯ এর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।