News71.com
 Bangladesh
 31 Mar 19, 10:51 AM
 179           
 0
 31 Mar 19, 10:51 AM

তরুণ সমাজ এবং নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে ॥ প্রধানমন্ত্রী

তরুণ সমাজ এবং নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ম জাতীয় শিল্প মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, শিল্পায়ন ছাড়া একটা দেশ ওপরে উঠতে পারে না। তাই কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। সেজন্য আমাদের উপযুক্ত ট্রেনিং, গবেষণা দরকার। দেশের মধ্যে এমন বাজার খুঁজে বের করতে হবে যাতে বিদেশে ওই বাজারের চাহিদা থাকে।তিনি বলেন আমাদের কৃষিপণ্য যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। শিল্পকে আমরা বহুমুখীকরণ করতে পারি। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিল্পায়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

এছাড়া ডিজিটাল ডিভাইস তৈরি করে রপ্তানি করার মধ্য দিয়ে শিল্পের বহুমুখীকরণ করা যাবে এবং তরুণ সমাজের কর্মসংস্থান তৈরি হয়। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।’শিল্প নীতিকে আধুনিকায়ন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এই গর্ব আমাদের ধরে রাখতে হবে।প্রথমবারের মত জাতীয় শিল্প মেলার উদ্যোগকে প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এবারে মেলা হওয়াতে শিল্পের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে। রপ্তানির ক্ষেত্রে এটা খুব প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন