News71.com
 Bangladesh
 31 Mar 19, 10:47 AM
 177           
 0
 31 Mar 19, 10:47 AM

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি৷

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি৷

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) কাছে স্থানান্তর করা হয়েছে।ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর নতুন আইও ইন্সপেক্টর জালাল।তিনি আরও বলেন, মামলাটিতে এখন পর্যন্ত আমরা ভবনটির মালিক ফারুক ও তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।এর আগে গতকাল শনিবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।


গত বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে লাগা আগুনে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫০ জনের বেশি লোক রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।গতকাল শনিবার দিনগত রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এর আগে এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকেও আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বারিধারার বাসভবন থেকে তাসভীর উলকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন