News71.com
 Bangladesh
 31 Mar 19, 10:40 AM
 116           
 0
 31 Mar 19, 10:40 AM

নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের॥

নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের॥

নিউজ ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাতমা ধলাই নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই বোনের। নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের লক্ষণপুর সাতমা ধলাই নদীত। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, উপজেলার লক্ষণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাজা মিয়া (৮) ও তার ছোট ভাই সাইফুল ইসলামের মেয়ে নাদিয়া (৭) শনিবার বেলা ২টার দিকে বাড়ীর পাশে সাতমা ধলাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবার ও গ্রামের লোকজন অনেক খোঁজাখুজি করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে তাদের মতদেহ উদ্ধার করে।এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন