
নিউজ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, 'প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকান্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে।' শনিবার দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, 'আমাদের যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে হাজার মাইল দূর থেকেও অগ্নিকান্ড সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব।' তিনি বলেন, 'শিথিলতার কারণে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। তবে যারা কোড অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে। এ সময় রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।