News71.com
 Bangladesh
 30 Mar 19, 01:06 PM
 182           
 0
 30 Mar 19, 01:06 PM

খালেদা জিয়ার মুক্তি দাবিতে লাগাতার কর্মসূচির পরিকল্পনা করছে বিএনপি॥

খালেদা জিয়ার মুক্তি দাবিতে লাগাতার কর্মসূচির পরিকল্পনা করছে বিএনপি॥

নিউজ ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচি পালনের চিন্তা করছে বিএনপি। এপ্রিলে এইচএসসি পরীক্ষা ও মে মাসে রমজান থাকায় এর পরই মূলত এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। তবে আগামী এই দুই মাসেও কেন্দ্রীয় কিছু কর্মসূচি থাকবে, যা শিগগিরই ঘোষণা করা হবে। এ ছাড়া বিএনপির হাইকমান্ড খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাংগঠনিক জেলাগুলোকে স্বতঃস্ফূর্ত নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। দলটির সিনিয়র নেতারা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিই এখন তাদের একমাত্র এজেন্ডা। নেত্রীর মুক্তির দাবিতে তৃণমূল নেতাকর্মীরাও এখন রাজপথে নামতে উন্মুখ হয়ে আছে। নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়েই তারা খালেদা জিয়ার মুক্তির এই আন্দোলন চালিয়ে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন