News71.com
 Bangladesh
 30 Mar 19, 12:41 PM
 102           
 0
 30 Mar 19, 12:41 PM

আগুনে পুড়ে গেছে ডিএনসিসি কাচাবাজারের ২১২ দোকান॥

আগুনে পুড়ে গেছে ডিএনসিসি কাচাবাজারের ২১২ দোকান॥

নিউজ ডেস্ক: গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুনে পুড়েছে ২১২টি দোকান। আর ১৩০ জন মালিকের কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম (অপারেশন) এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে পুড়ে যায় মার্কেটের বেশিরভাগ দোকান। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায় নি। ২০১৭ সালের ৩রা জানুয়ারি এই মার্কেট অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়। তখন কেউ মারা যান নি। তবে তিন শতাধিক দোকান পুড়ে সে সময়। মার্কেটের একাংশ ধসে পড়ে। তাতে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়। উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগে বনানিতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় একশত মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন