News71.com
 Bangladesh
 30 Mar 19, 05:44 AM
 91           
 0
 30 Mar 19, 05:44 AM

আজ থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ॥

আজ থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ॥

নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯। ৫ এপ্রিল পর্যন্ত সাতদিন নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে।এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দূষণ, দখল মুক্ত করি, নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি।’নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তার বাণীতে সবাইকে নদী দূষণরোধ ও দখলমুক্ত করে নৌ যাত্রা নিরাপদ এবং বিশ্বমানের নৌ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন সফল করে তোলার আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী নৌপথের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়ে নদী পথে চলাচলকারী নৌযান মালিক, নৌযান চালকগণকে নৌ চলাচল বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।যাত্রী সাধারণকেও সাবধানতা অবলম্বন করে নৌপথ ব্যবহারে অনুরোধ জানান তিনি।

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট টার্মিনালস্থ সুন্দরবন-১০ লঞ্চে উদ্বোধন অনুষ্ঠান ও নৌ র্যা লির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ও নৌপরিবহন মন্ত্রণালয় সচিব মোঃ আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ৩ এপ্রিল সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন