News71.com
 Bangladesh
 28 Mar 19, 08:41 AM
 142           
 0
 28 Mar 19, 08:41 AM

সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিনসহ ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট  

সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিনসহ ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট   

নিউজ ডেস্কঃ বহুল আলোচিত নেয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িত ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার বিকালে জেলার সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত মূলহোতা রুহুল আমিনসহ গ্রেপ্তারকৃত ১১জন ও ঘটনায় সাথে জড়িত আরো পাঁচজনসহ মোট ১৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় গ্রেপ্তারকৃত ১১জন কারাগারে এবং অপর আসামিরা পলাতক।

যেসব আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে তারা হলেন— মো. সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, ইব্রাহিম খলিল বেচু, বাদশা আলম বাসু, আবুল হোসেন, মোশারফ হোসেন, সালা উদ্দিন, রুহুল আমিন, হাসান আলী ভুলু, জসিম উদ্দিন, হাসান ওরপে হেন্জু মাঝিও মুরাদসহ আরো দুইজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেন্বর রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে গণধর্ষণের শিকার হন চার সন্তানের জননী এক নারী। এ ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর ধর্ষিতার স্বামী নয়জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে জেলা ডিবি পুলিশের কাছে এ মামলা হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন