
নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মিথ্যা বারবার বললেই তা সত্য হয়ে যায় না-মিথ্যা মিথ্যাই থাকে। দেশের মানুষ কোনো বিশৃঙ্খলা চায় না, আমরা সংঘাত ও সংঘর্ষ চাই না। এতে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দেশের অনেক ক্ষতি হয়। তাই গঠনমূলক কথা বলছি। তাই বলছি, দেশে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। বুধবার মনহা স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সরকারের উদ্দেশে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে। ভবিষ্যৎ সামনে রেখে বলছি, অতীত নিয়ে কেউ কিছু বলবে না, শুধু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেন। এসময় অধ্যাপক আবু সায়ীদ বলেন, এই দেশ রাজাকারদের না। এই দেশে বাদশাদের না। এই রাষ্ট্র প্রজাতন্ত্র। এই রাষ্ট্র জনগণের। সংবিধানে আমাদেরকে এই মালিকা দেয়ো হয়েছে। কিন্তু সেই মালিকানা লুট হয়ে গেছে। আমাদের কাজ সেই মালিকানা ফেরৎ আনা। মোস্তফা মোহসীন মন্টু বলেন, যে বিডিআর (ইপিআর), পুলিশ এদেশের জনগণের ভোটের অধিকার রক্ষায় মুক্তিযুদ্ধ করেছে, গত নির্বাচনে দেখলাম ভোট চুরির জন্য তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।