
নিউজ ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবিতে) আধিপত্য বিস্তার ও ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করেন ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাহিন ও সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ফাহিন, রুবেল হোসেন, মৃতিশ চন্দ্র, মঞ্জুরুলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা স্বারকে ফুল দেয়। এ সময় দুই বছর পেরিয়ে গেলেও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রদান না করে একচ্ছপত্র আধিপত্য বিস্তার ও কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ তুলে বর্তমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখকে বর্জনের ঘোষণা দেয় তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।পরে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারী রাজিব হোসেন ও তার দুই সহপাঠীর বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ তুলে ফয়সাল আজম ফাহিনের অনুসারী সুব্রত রায় ও রাব্বি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাতাহাতি শেষে এ ঘটনা ছড়িয়ে পরলে উভয়পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়ে সংঘর্ষ বাধায়। এ সময় নোবেল শেখের অনুসারী রাজিব হোসেনকে কুপিয়ে আহত করা হয়। রাজিব বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।এতে ফাহিন গ্রুপের রাব্বি ও সুব্রত আহত হন। উভয়ে বিশবিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) এ ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।