News71.com
 Bangladesh
 26 Mar 19, 01:22 PM
 106           
 0
 26 Mar 19, 01:22 PM

২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা দিলো ওয়াশিংটন

২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা দিলো ওয়াশিংটন

নিউজ ডেস্ক: বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ঐতিহাসিক ২৬ মার্চের এই দিনে গোটা বাঙালিকে অভিনন্দন জানিয়ে এ স্বীকৃতি দেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।আজ মঙ্গলবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র ৪৯তম স্বাধীনতা দিবসকে বাংলাদেশ ডে’র ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে মেয়র মুরিয়েল বাউজার বলেন, আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বলছি, আজকে বাংলাদেশের বিশেষ দিন উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২৬ মার্চ, ২০১৯ কে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন