
নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের ফরম পূরণ করেছিলেন বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান ও জিয়াউর রহমানের তৎকালীন একান্ত সচিব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, হানিফের বক্তব্য সঠিক নয়; জিয়াউর রহমানের কাছে বাকশালের ফরম এলে তিনি তা ওয়েস্ট পেপাপ বাস্কেটে (ময়লার ঝুড়ি) ফেলে দেন। গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।