News71.com
 Bangladesh
 26 Mar 19, 04:54 AM
 65           
 0
 26 Mar 19, 04:54 AM

উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে॥প্রধানমন্ত্রী

উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে॥প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ চার থেকে পাঁচ বছরের মধ্যেই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণতি হতো। দুর্ভাগ্য আমাদের, আমরা তাকে অল্প সময়ের মাঝেই হারিয়েছি। এই ক্ষতি অপূরণীয়, যা দেশের প্রতিটি মানুষ বুঝতে পারছে। আক্ষেপ করে তিনি আরও বলেন, আজ আমরা বিশ্বে মাথা তুলে ধরতে সক্ষম হতাম, সেখানে কত সময় লেগে গেল!সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে একটি মুক্তিযুদ্ধ বা গেরিলা যুদ্ধ হবে, সকল ব্যবস্থা বঙ্গবন্ধু পূর্বেই করে গেছেন। সেই যুদ্ধে কিভাবে গেরিলারা ট্রেনিং নেবে বা আশ্রয় নেবে এবং কীভাবে অস্ত্র আসবে সবকিছু। বঙ্গবন্ধু যখন লন্ডনে যান, প্রবাসী বাঙ্গালীদেরও তিনি প্রস্তুত করে রাখেন। তিনি নিশ্চিত ছিলেন যে, একদিন এই দেশ স্বাধীন হবে, শত্রুমুক্ত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল যেনো মানুষের দোরগড়ায় পৌঁছাতে পারি এটাই আমাদের লক্ষ্য। একটা সময় বিদেশীরা বাংলাদেশকে দুর্ভিক্ষের দেশ, ঘূর্ণিঝড়ের দেশ বলতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর্থসামাজিক উন্নতিতে অবদান রেখে চলেছে।প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদার অবস্থানের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা এ অর্থ বছরে এখন প্রবৃদ্ধি ৮ এর ঘরে নিয়ে যেতে পেরেছি এবং মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ মার্কিন ডলার অর্জন করতে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বাংলাদেশে সংগ্রাম পরিষদ গড়ে তোলার দিক-নির্দেশনা দিয়েছিলেন, সেভাবেই সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। টেলিগ্রাম, টেলিপ্রিন্টারসহ বিভিন্ন মাধ্যমে বার্তাটা পৌঁছে যায় সংগ্রাম পরিষদের কাছে।বিভিন্ন এলাকায় যখনও পাকিস্তানি হানাদাররা আক্রমণ শুরু করেনি, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রিকশায় করে, চোঙা ফুকিয়ে বা মাইকের মাধ্যমে অথবা লিফলেট লিখে প্রচার করে যে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গিয়ে বন্দী করে দেশদ্রোহীর মামলা দেয়া হয়। ইয়াহিয়া খানের ২৬ মার্চের যে ভাষণ, সে ভাষণে বঙ্গবন্ধুকে শত্রু হিসেবে চিহ্নিত করে ফাঁসি দেয়ার ঘোষণাও দেয়া হয়েছিলো।প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থেকে জাতিকে যে তিনি প্রস্তুত করেছিলেন। বিজয় যে নিশ্চিত ছিল, সেটি তিনি আগেই অনুভব করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন