News71.com
 Bangladesh
 24 Mar 19, 03:40 PM
 281           
 0
 24 Mar 19, 03:40 PM

ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হল নতুন বিমান

ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হল নতুন বিমান

নিউজ ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে ব্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলার বিমান বহরে সম্পূর্ণ নতুন একটি এয়ারক্রাফট, উৎপাদন প্রতিষ্ঠান থেকে সরাসরি এয়ারলাইন্সে যুক্ত হলো।এর আগে ২০১৪ সালের ১৭ জুলাই দ্রুতগতি সম্পন্ন দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর-এ মোট ৭২টি আসন ব্যবস্থা রয়েছে।

আজ রবিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি যুক্ত হওয়ায় ইউএস-বাংলার বিমান বহরে এখন মোট আটটি এয়ারক্রাফট। বহরে এটিআর ছাড়াও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে। আগামী ৩১ মার্চ থেকে এটিআর এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন