News71.com
 Bangladesh
 24 Mar 19, 01:06 PM
 143           
 0
 24 Mar 19, 01:06 PM

২৬ মার্চ উপলক্ষে ঢাকা হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা

২৬ মার্চ উপলক্ষে ঢাকা হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা

নিউজ ডেস্ক: আগামী ২৬ মার্চ, ২০১৯ খ্রি. তারিখ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশী কূটনৈতিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন। তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিতকল্পে উক্ত দিন ভোর ০৪.০০ টা হতে সকাল ০৭.৩০ টা পর্যন্ত ঢাকা হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িসমূহের চালক/ব্যবহারকারীকে নিম্নরূপে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

১। গাবতলী আমিন বাজার ব্রীজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২। আরিচা/পাটুরিয়া হতে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩। টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন