News71.com
 Bangladesh
 23 Mar 19, 03:10 PM
 126           
 0
 23 Mar 19, 03:10 PM

১৫৩৭ কোটি টাকায় বিএসসির জন্য চীন থেকে কেনা হচ্ছে ৬ জাহাজ॥

১৫৩৭ কোটি টাকায় বিএসসির জন্য চীন থেকে কেনা হচ্ছে ৬ জাহাজ॥

নিউজ ডেস্কঃ ২ চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জন্য এ জাহাজগুলো সংগ্রহ করা হবে। এ জন্য চীন সফর করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ৩) শুক্রবার চীনে (বেইজিংয়ে) সিএমসি অফিস পরিদর্শন করেন এবং সিএমসির ভাইস প্রেসিডেন্ট ক্যাঙ্গ হুবাইও এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকার চারপাশের সার্কুলার নৌপথ, সার্কুলার সড়ক, মেরিন একাডেমীতে বিশ্বমানের নাবিক গড়ে তুলতে চীনের সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া চীন থেকে বিএসসির জন্য আরও ৬টি জাহাজ সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এসময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহ ইয়া সৈয়দ এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন। ৫) এ পর্যন্ত এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমভি বাংলার অগ্রযাত্রা এবং এমভি বাংলার অগ্রদূত জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। প্রতিমন্ত্রী ২৪ মার্চ রাতে দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন