News71.com
 Bangladesh
 23 Mar 19, 07:40 AM
 181           
 0
 23 Mar 19, 07:40 AM

সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি ছাত্র আবরারের পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা॥

সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি ছাত্র আবরারের পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা॥

নিউজ ডেস্ক:রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২২ মার্চ) রাত সোয়া আটটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আবরারের মা ফরিদা ফাতেমী, বাবা অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী ও ছোটভাই।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন জানান, এসময় প্রধানমন্ত্রী আবরারের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এই ঘটনায় দু:খ প্রকাশ করে আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন তিনি।

আবরারের পরিবারের সদস্যরা গণভবনে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন বলেও জানান সাখাওয়াত মুন।এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন