News71.com
 Bangladesh
 23 Mar 19, 05:02 AM
 122           
 0
 23 Mar 19, 05:02 AM

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন রানা (২৪)।শুক্রবার (২২মার্চ) সন্ধ্যায় রাজধানীর আরামবাগের একটি মেসে এ ঘটনা ঘটে।এর আগে, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে আরামবাগের মেস থেকে অচেতন অবস্থায় রানাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রানার সহপাঠী ওমর ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের মাস্টার্সের ছাত্র রানা। থাকতো আরামবাগের ৪৮/২ বাসার একটি মেসে। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রানা। বিকেল হলেও সে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকলে সে কোনো সাড়াশব্দ করে না।

পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বাবার নাম আমিনুল ইসলাম বলে জানান এই সহপাঠী।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ওই শিক্ষার্থীর মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন