News71.com
 Bangladesh
 20 Mar 19, 01:09 PM
 232           
 0
 20 Mar 19, 01:09 PM

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবরে আ.লীগের শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবরে আ.লীগের শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুব লীগের চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে যুবলীগের নেতারা প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন