News71.com
 Bangladesh
 20 Mar 19, 01:02 PM
 202           
 0
 20 Mar 19, 01:02 PM

সুপ্রভাত বাসের ঘাতক চালককে আটক॥৭ দিনের পুলিশ রিমান্ড

সুপ্রভাত বাসের ঘাতক চালককে আটক॥৭ দিনের পুলিশ রিমান্ড

নিউজ ডেস্ক: রাজধানীর প্রগতি সরণিতে বিইউপি শিক্ষার্থীকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহনের সেই 'ঘাতক' বাসের চালক সিরাজুল ইসলাম(২৪) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে তা মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। এর আগে, সিরাজুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত হন আবরাম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। সকালে বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনার পর সন্ধ্যায় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। বুধবার আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন