News71.com
 Bangladesh
 20 Mar 19, 12:53 PM
 103           
 0
 20 Mar 19, 12:53 PM

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি॥  

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি॥   

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বাইপাস সার্জারি সফল হয়েছে।কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে আজ বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদের এমপির বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সার্জারির পর তাকে পোস্টঅপারেটিভ কেয়ারে রাখা হয়েছে।সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিৎসা সমন্বয়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আজ বিকেলে ডা. সিবাস্টিনকে উদ্ধৃত করে এসব তথ্য জানান।এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী অগ্রগতি পরিবারের সদস্যদের ব্রিফ করেন। কাদেরের পরিবার কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ব্রিফিংয়ে কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি, সংসদ সদস্য আসলামুল হক, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা সমিতি ঢাকার সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দীন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিমসহ কাদেরের পরিবারের সদস্যগণ ও সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতৃবন্দ এসময় উপস্থিত ছিলেন।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন