News71.com
 Bangladesh
 20 Mar 19, 12:23 PM
 141           
 0
 20 Mar 19, 12:23 PM

৩৪ কোটি টাকা মুল্যের ৭৪টি গাড়ি পাচ্ছে পুলিশ॥

৩৪ কোটি টাকা মুল্যের ৭৪টি গাড়ি পাচ্ছে পুলিশ॥

নিউজ ডেস্ক: পুলিশ বাহিনীর অধীনস্থ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজে গতি আনার জন্য ৭৪টি ডাবল কেবিন পিকআপ (গাড়ি) কিনছে সরকার। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার টাকা। এতে মোট ব্যয় হবে ৩৪ কোটি ৩০ হাজার টাকা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এ টাকা চলতি (২০১৮-১৯) অর্থবছরের বরাদ্দ থেকে এ টাকা ছাড় করতে বলা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চলতি (২০১৮-১৯) অর্থবছর পুলিশ বাহিনীর অধীনস্থ ইউনিটসমূহের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ৭৪টি ডাবল কেবিন পিকআপ ক্রয় করা হবে। এজন্য ব্যয় হবে ৩৪ কোটি ৩০ হাজার টাকা। এ পরিমাণ টাকা ছাড়াকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে , প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার টাকা।প্রস্তাবে বলা হয়, পুলিশ সদর দফতরের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২০টি ডাবল কেবিন পিকআপ ক্রয় বাবদ খরচ হবে ৯ কোটি ১৯ লাখ টাকা, যা পুলিশের সদর দফতরের মোটরযান ক্রয় খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন