News71.com
 Bangladesh
 20 Mar 19, 05:35 AM
 108           
 0
 20 Mar 19, 05:35 AM

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ-২০১৯ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।বর্তমানে তিনি ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসুর গঠনতন্ত্রের ৬(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন