News71.com
 Bangladesh
 20 Mar 19, 05:23 AM
 75           
 0
 20 Mar 19, 05:23 AM

ডাকসু ভিপি নুরুলকে গ্রহণ করলেন না সাধারন শিক্ষার্থীরা

ডাকসু ভিপি নুরুলকে গ্রহণ করলেন না সাধারন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় সড়ক অবরোধ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরকে গ্রহণ (একসেপ্ট) করেননি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর প্রগতি সরণিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন ভিপি নুরুল হক। সেখানে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দিতে চাইলেও তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। নিহত আবরার আহমেদ চৌধুরী যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্রী মায়েশা নূর ভিপি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে বলেন, ‘নুর আমরা আপনাকে একসেপ্ট করতে পারছি না।’ এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী মায়েশা নূরের বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘ভুয়া’– ‘ভুয়া’ বলে চিৎকার করেন। পরে আন্দোলকারীদের মধ্যে থেকে কেউ ভিপি নুরুল হককে সেখান থেকে বের করে আনেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন