News71.com
 Bangladesh
 17 Mar 19, 05:56 AM
 153           
 0
 17 Mar 19, 05:56 AM

বর্তমান সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে শিক্ষা॥ পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে শিক্ষা॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ‘শেখ হাসিনার সরকারের সাফল্যের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষাব্যবস্থা। বিগত যে কোনো সময়ের তুলনায় শিক্ষা বিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার সিলেটের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজা জিসি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার এ ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকে মজবুত ও টেকসই করেছে। সেই সঙ্গে দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সাবেক চেয়ারম্যান প্রফেসর একএম গোলাম কিবরিয়া তাপাদার, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিৎ চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন