News71.com
 Bangladesh
 16 Mar 19, 05:26 PM
 476           
 0
 16 Mar 19, 05:26 PM

নিখোঁজের ১৬ মাস পর বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান॥

নিখোঁজের ১৬ মাস পর বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান॥

নিউজ ডেস্ক: নিখোঁজের এক বছর ৪ মাস পর বাসায় ফিরেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শুক্রবার রাত একটার দিকে তিনি হেঁটে হেঁটে বাসায় আসেন বলে তার মেয়ে পুলিশকে জানিয়েছেন।তবে তার ফিরে আসার খবর কেন পুলিশকে জানানো হয়নি সাংবাদিকের এমন প্রশ্নের কোনো উত্তর করেনি তার মেয়ে।২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ বাসা থেকে বিমানবন্দর যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৭০)।এ ঘটনায় পরদিন দুপুরে তার মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ২১৩। জিডিটি থানা পুলিশ ও ডিবি তদন্ত করেছে। তবে তারা তার কোনও হদিস দিতে পারেননি। উল্লেখ্য মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৭৩ সালে সেনা কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে আত্মীকরণ হন। সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন