News71.com
 Bangladesh
 15 Mar 19, 01:49 PM
 142           
 0
 15 Mar 19, 01:49 PM

আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল॥

আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল॥

নিউজ ডেস্কঃ গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করা হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, গ্যাসের অযোক্তিক মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। শিল্প-কারখানা, পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর প্রভাব নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য ও যাতায়াত খরচের উপরও পড়বে। বিবৃতিতে বলা হয়, গণশুনানির নামে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন