
নিউজ ডেস্কঃ নিরাপত্তা ছাড়া বাংলাদেশ আর কোথায় খেলতে যাবে না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।আজ শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের মসজিদের সন্ত্রাসী হামলায় খবরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমি ঘটনা শোনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মহদয়কে ফোন করেছিলাম। আমি আমার টিমকে দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ ক্রিকেট টিমকে ফিরিয়ে আনা হবে।অন্যদিকে, নিউজিল্যান্ডের মসজিদের সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশিসহ ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। তিনি বলেন, এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখিত। এমন ঘটনা আমাদের জানা ছিল না। এই হামলায় ৪০ জন মারা গেছে বলে আমি জেনেছি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার (১৫ মার্চ) মসজিদে হামলার ঘটনায় নিহত ৪০ জন মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে খবর পেয়েছেন তিনি।এ হামলায় নিউজিল্যান্ড ক্রিকেট দল এক টুইটবার্তায় লিখেছে- এই আকস্মিক হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন তারা।নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ড্যাভিড হোয়াইট বলেন, আমরা মর্মাহত ও ব্যথিত। আমি নিশ্চিত, পুরো দেশ আমার মতো ব্যথিত। আমি বাংলাদেশের সঙ্গে কথা বলেছি। আমরা একমত হয়েছি যে, এ সময়ে এ খেলার আয়োজন করা উচিত হবে না।ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে তৃতীয় ও চূড়ান্ত টেস্ট ম্যাচটি শনিবার হওয়ার কথা ছিল। সিরিজের প্রথম দুটি ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়েছে।