News71.com
 Bangladesh
 12 Mar 19, 03:11 PM
 200           
 0
 12 Mar 19, 03:11 PM

ডাকসু নির্বাচন পূর্ব পরিকল্পিত॥অধ্যাপক আলী রিয়াজ

ডাকসু নির্বাচন পূর্ব পরিকল্পিত॥অধ্যাপক আলী রিয়াজ

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২৮ বছর পর সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেল ডাকসু নির্বাচন। নির্বাচন শুরুর পর থেকে নানা অভিযোগ আসতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেয়ার পরও নির্বাচনে যে অনিয়ম হয়ে গেল, তা ন্যাক্কারজনক ঘটনা। এ নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কেই কলঙ্কিত করেনি, এর সাথে শিক্ষকদের মর্যাদাহানি হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় ষ্টেট ইউনিভারসিটির পলিট্রিক্স ও গর্ভনমেন্ট বিভাগের অধ্যাপক আলী রীয়াজ।অধ্যাপক আলী রীয়াজ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য আমরা দেখছি তাতে এটা কোন নির্বাচনই হয়নি। সরকার গোটা দেশে নির্বাচন প্রক্রিয়াকে যে ধ্বংস করেছে, এটা তারই একটা অংশ।

এ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কলংঙ্ক হয়ে থাকবে।ড. আলী রিয়াজ বলেন, বর্তমানে সরকার সমর্থিত সংগঠন ছাড়া বেশির ভাগ সংগঠনই এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান এই নির্বাচনটা যেভাবে হল আমি এটাকে একটি পরিকল্পিত বলব, এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসকে এর দায় নিতে হবে।অধ্যাপক ড. রিয়াজ বলেন, আমিও ডাকসু নির্বাচন করেছি। ৭৩ সালে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন নিয়ে আমি কোন আলোচনা করব না। আমি তিনটি নির্বাচন করেছি, ৭৯ সালে নির্বাচিত হই, ৮১ সালে পরাজিত হওয়ার পর এই নির্বাচনকে প্রত্যাখ্যান করিনি। আবার ৮২ সালে আবার নির্বাচিত হই। আমাদের সময় এভাবেই নির্বাচন হয়েছে। তখনকার সময় হারের পরও সংগঠনগুলো এভাবে নির্বাচন বয়কট করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন