News71.com
 Bangladesh
 12 Mar 19, 12:46 PM
 108           
 0
 12 Mar 19, 12:46 PM

পুলিশ সদস্যদের ওপর সন্দেহ হলেই ডোপ টেস্ট॥আইজিপি

পুলিশ সদস্যদের ওপর সন্দেহ হলেই ডোপ টেস্ট॥আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আগামীতে যে পুলিশ সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে, তাকেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। অতি সম্প্রতি এমন উদ্যোগই নেওয়া হয়েছে। এরইমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, জনগণের সেবা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। তাই পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার শুরু হয়েছে।থানায় আইনি সেবা বা সহায়তা পেতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁইয়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন