News71.com
 Bangladesh
 11 Mar 19, 12:56 PM
 214           
 0
 11 Mar 19, 12:56 PM

শ্রমজীবী বিচারপ্রার্থীরা সরকারি খরচে সব ধরনের আইনগত সহায়তা পাবে॥ সংসদে আইনমন্ত্রী  

শ্রমজীবী বিচারপ্রার্থীরা সরকারি খরচে সব ধরনের আইনগত সহায়তা পাবে॥ সংসদে আইনমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদকে জানিয়েছেন, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিচার পেতে অসমর্থ প্রান্তিক পর্যায়ের বিচারপ্রার্থী ও শ্রমজীবী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে সরকার গঠিত কমিটি লিগ্যাল এইড অফিস কাজ করছে। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ। লিখিত জবাবে তিনি আরো জানান, এ জন্য সরকারি খরচে আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ, বিনামূল্যে ওকালতনামা সরবরাহ, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ, আইনজীবীর ফি পরিশোধ, সালিশকারীর সম্মানী পরিশোধ, আদেশের অনুলিপি সরবরাহ, ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ এবং পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয়সহ প্রাসঙ্গিক সকল ব্যয় পরিশোধ করা হয়।

আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বৃটিশ ও পাকিস্তান আমলে প্রণীত ৩৭৮টি আইন চালু আছে। আইনগুলো সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ দ্বারা হেফাজত করা হয়। এরপর ১৯৭৩ সালে বাংলাদেশ ল’স (রিভিশন এণ্ড ডিক্লারেশন) প্রণয়নের মাধ্যমে স্বাধীনতার পূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজনপূর্বক বহাল রাখা হয়েছে।একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাধীন আইন কমিশন আইনের প্রয়োজনীয় সংশোধনী ও নতুন আইন প্রণয়নের জন্য সুপারিশ করে থাকে। উক্ত সুপারিশ বিবেচনায় নিয়ে বিভিন্ন আইন আধুনিকায়ন ও বাস্তবমুখী করার জন্য সংশোধন ও প্রণয়ন করা হয়। এক্ষেত্রে আইন কমিশন উক্ত আইনগুলো বাতিল করে নতুন আইন প্রণয়নের সুপারিশ করলে সরকার তা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন