News71.com
 Bangladesh
 11 Mar 19, 05:40 AM
 158           
 0
 11 Mar 19, 05:40 AM

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত॥হাইকমিশনার রিভা গাঙ্গুলী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত॥হাইকমিশনার রিভা গাঙ্গুলী

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত।বিপুল সংখ্যক এসব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করায় আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। বললেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী।আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।হাইকমিশনার বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন বাংলাদেশের জন্য একটি বোঝাস্বরূপ। আমরা এই ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছি।ব্রিফিংকালে ভারতের হাইকমিশনারকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ এই সময়ের মধ্যে যে সকল পরিবর্তন সাধিত হয়েছে এবং উন্নয়ন ঘটেছে তাতে তিনি অভিভূত।ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সহযোগিতার আরও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।ভারত- বাংলাদেশ যৌথ কমিশনকে কার্যকর করা হয়েছে’ উল্লেখ করে এই বিষয়ে দিল্লী তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, বলে জানান হাই কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন