News71.com
 Bangladesh
 10 Mar 19, 06:46 AM
 176           
 0
 10 Mar 19, 06:46 AM

চারদিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।  

চারদিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।   

নিউজ ডেস্কঃ চারদিনের সরকারি সফরে আগামী ১১ মার্চ সোমবার কুয়েত যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এই তথ্য জানানো হয়েছে। এ সফরে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশি কন্টিজেন্টগুলো ও কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন