
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভেরিফাইড ফেসবুক পেজ ও ই-মেইল একাউন্ট হ্যাকড হয়েছে। বিষয়টি জানিয়ে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়।এতে বলা হয়, ‘গতকাল থেকে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ স্যারের ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। গতকালের পর থেকে এই পেজে প্রকাশিত যেকোনো স্ট্যাটাস জনাব নসরুল হামিদের বক্তব্য নয়। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম বলেন, ‘মন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড করে একের পর এক স্ট্যাটাস দেয়া হচ্ছে। ‘গতকাল থেকেই এটি উদ্ধারের চেষ্টা চলছে।এমতাবস্থায় তার ফেসবুক থেকে কোনো স্ট্যাটাস বা ইমেইল থেকে কোনো মেইল গেলে অনুগ্রহ করে বিষয়টি যাচাই করার অনুরোধ করা যাচ্ছে।