News71.com
 Bangladesh
 08 Mar 19, 04:14 PM
 275           
 0
 08 Mar 19, 04:14 PM

শুধু তৃতীয় সমুদ্রবন্দর নয়, দেশে আরো সমুদ্র বন্দর হবেঃ নৌ প্রতিমন্ত্রী  

শুধু তৃতীয় সমুদ্রবন্দর নয়, দেশে আরো সমুদ্র বন্দর হবেঃ নৌ প্রতিমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আর নদী দখল নয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে নৌ-পথকে সচল রাখতে হবে। উন্নয়নের রাজনীতি করতে হবে। শুধু তৃতীয় সমুদ্রবন্দর নয়, দেশে আরো সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আজ শুক্রবার দুপুর ১২টায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে দেশের নদীগুলোকেও হত্যা করা হয়েছিলো, আর ক্ষমতায় টিকে থাকতে একটি মহল দখল শুরু করে। যা বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন,সেটি বাস্তবায়নের জন্য মূল উৎস হচ্ছে নদী কেন্দ্রিক বাণিজ্য। সে ক্ষেত্রে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিশাল ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে কাজ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য ক্ষেত্রে এশিয়া, ইউরোপসহ সমগ্র বিশ্ব একটি পরিবার হয়ে কাজ করছে। সে ক্ষেত্রে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে একমাত্র নৌ-পথকেই কাজে লাগাতে হবে। আর পায়রা বন্দরের সুফল দেশের সব অঞ্চলের মানুষও ভোগ করবে। এদিকে বন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন স্বাধীনতার ৫০ বছর পায়রা বন্দরকে কেন্দ্র করেই উদযাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন