News71.com
 Bangladesh
 08 Mar 19, 12:55 PM
 532           
 0
 08 Mar 19, 12:55 PM

জাবির ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক নূরুল আলম॥

জাবির ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক নূরুল আলম॥

জাবি সংবাদদাতাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শারীরিকভাবে অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন। পরে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি দেশের বাইরে ইংল্যান্ড ও ইতালি থেকে ডিগ্রি নিয়েছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি দুইবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড. নূরুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩ বারের নির্বাচিত সভাপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন